Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৮:৪৪ এ এম
স্বামীর মৃত্যুর ঘটনায় মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

পরিবারের পক্ষ থেকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেছেন আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে উপস্থিত হয়েছেন আইনজীবীসহ তার পরিবারের সদস্যরা।

পরবর্তীতে আবেদনটি জেলা প্রশাসনের বিবেচনা শেষে। সিদ্ধান্ত পাওয়ার পরই দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।

এর আগে, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। পরে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলী নেওয়াজ কারাগারে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে দীপু মনির সঙ্গে আলোচনা ও পরামর্শ করে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন করেন তার আইনজীবী।

এ সময় দীপু মনির পরিবারের তিনজন সদস্য ও তার আইনজীবী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে,ডা. দীপু মনি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর কারণে মানবিক বিবেচনায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে।

এখন জেলা প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তারা। প্যারোলে মুক্তির আবেদনটি গৃহীত হলে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এই শিক্ষা মন্ত্রীকে। এদিকে, স্বামীর শেষকৃত্যে অংশ নিতে মানবিক দিক বিবেচনায় দীপু মনি প্যারোলে মুক্তি পেতে পারেন বলে আশাবাদী পরিবারের সদস্যরা।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত জেলা প্রশাসনের অনুমোদন পাওয়া গেছে। আগামীকাল ৬টা থেকে ১২ঘন্টার জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা যায়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)