ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নারায়ণগঞ্জ ফতুল্লায়

কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব

ফাহমিদা খন্দকার,নারায়নগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৫:৪৯ পিএম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৭:০৬ পিএম
কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব

রাজনৈতিক পটপরিবর্তন হলেও যেন পরিবর্তন হয়নি চাঁদাবাজির চিত্র।

আওয়ামী লীগ সরকারের পতনের পরও নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর ফকিরার বাজার এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।

এতে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। তবে ভুক্তভোগী ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এনসিপির প্রতিনিধি রাকিব আহমেদ।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, তৎকালীন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি ফাইজুলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আওয়ামী লীগের নেতা সুলাইমান কায়েমপুর ফকিরার বাজার এলাকায় প্রভাব বিস্তার করে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করছেন।

প্রতিদিন ক্ষুদ্র ব্যবসায়ী ও কাঁচাবাজারের দোকানিদের কাছ থেকে ১৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ব্যবসায়ীদের দাবি, কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর, প্রাণনাশের ভয়ভীতি এবং দোকানপাট উঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ফলে পুঁজি হারানোর আশঙ্কা ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন সাধারণ ব্যবসায়ীরা।

সামান্য আয় দিয়ে সংসার চালানো এসব মানুষের কাছে প্রতিদিনের চাঁদার টাকা এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের অভিযোগ শুনে তাদের পাশে দাঁড়িয়েছেন এনসিপি নেতা রাকিব আহমেদ।

তিনি ব্যবসায়ীদের নির্ভয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সুলাইমানের মতো কথিত চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কথা বলেছেন।

ব্যবসায়ীদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

এলাকার ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক পরিবর্তনের পরও যদি সাধারণ মানুষকে চাঁদাবাজদের ভয়ে ব্যবসা করতে হয়, তাহলে সেই পরিবর্তনের সুফল কোথায়?

তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করে।

কিন্তু কায়েমপুরের ব্যবসায়ীদের অভিযোগ, এখনো কিছু ব্যক্তি পুরোনো রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে সাধারণ ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এখন কায়েমপুরের ব্যবসায়ীদের একটাই দাবি, চাঁদাবাজির অবসান, নিরাপদে ব্যবসা পরিচালনার নিশ্চয়তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)