Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নরসিংদীতে টহল অভিযানে নারী মাদক ব্যবসায়ী আ-ট-ক, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

ওমর ফারুক রনি, মাধবী নরসিংদী

প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি,২০২৬, ০৯:৪৫ এ এম
নরসিংদীতে টহল অভিযানে নারী মাদক ব্যবসায়ী আ-ট-ক, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

নরসিংদীতে টহল অভিযানে নারী মাদক ব্যবসায়ী আ-ট-ক, ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার

নরসিংদীর সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের শীলমান্দী বিলপাড় এলাকায় টহল অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে আ-ট-ক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ই-য়া-বা ট্যাবলেট, নগদ অর্থ ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আ-ট-ক-কৃত নারীর নাম চম্পা বেগম (৪২) তিনি বাদল মিয়ার কন্যা এবং নরসিংদী সদর থানাধীন মধ্য শীলমান্দী গ্রামের বাসিন্দা।

অভিযানকালে তার হেফাজত থেকে ৫৩৩ পিস ই-য়া-বা ট্যাবলেট, নগদ ২৯ লাখ ৯৬ হাজার ২২০ টাকা এবং ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ আ-ট-ক ব্যক্তিকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নরসিংদী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মা-ম-লা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)