ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক রাজশাহী

প্রকাশ : রবিবার, ১ নভেম্বর,২০২৬, ০৯:৫৯ এ এম
রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহী।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপভ্যান ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। ​

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রিফাত হোসেন (৩৬), পিতাঃ মৃত চান মিয়া, সাং- দরগা মহল্লা, থানা- সদর, জেলা- মৌলভীবাজার; মোঃ ইব্রাহিম খান (৪০), পিতাঃ মোহাম্মদ আনোয়ার খান, সাং- প্রতাপী, থানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার এবং মোঃ জামাল মিয়া (২৭), পিতাঃ মৃত বশর মিয়া, সাং- জগন্নাথপুর, থানা- সদর, জেলা- মৌলভীবাজার।

​সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ দমনের ধারাবাহিক অভিযোগের অংশ হিসেবে গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১০টা ১০ মিনিটে (২২১০ ঘটিকায়) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বেলপুকুর থানাধীন নাটোর টু রাজশাহী মহাসড়ক দিয়ে একটি পিকআপযোগে মাদকদ্রব্য পাচার করা হচ্ছে। ​এই তথ্যের ভিত্তিতে এসআরবি’র একটি আভিযানিক দল নাটোর টু রাজশাহী মহাসড়কের বেলপুকুর গোলচত্বর এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

তল্লাশির একপর্যায়ে নেভী-ব্লু ও হলুদ রঙের একটি ‘TATA ACE EX-2’ পিকআপকে থামার সংকেত দেওয়া হয়।

গাড়িটি না থেমে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল দ্রুততার সাথে সেটির গতিরোধ করে।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গাড়িতে মাদক থাকার কথা স্বীকার করলে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​এ সময় তাদের হেফাজতে থাকা ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৮০ হাজার টাকা (প্রতি কেজি ৪০ হাজার টাকা হিসেবে)।

এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটি এবং তাদের ব্যবহার করা ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। ​

প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)