ওমর ফারুক রনি, মাধবী নরসিংদী
নরসিংদী মাধবদীতে প্রেমিককে কুপানোর জেরে প্রেমিকার পরিবারের ৪টি বাড়ি-ঘরে আগুন।
১০০ মিটার দূরত্বে থাকা ফায়ার সার্ভিসের লোকজনকে বাঁধা দেয়ায় পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাপত্রসহ যাবতীয় সরঞ্জাম।
এই ঘটনায় রাতেই প্রেমিকার ভাই খনমর্দ্দি গ্রামের ডাঃ আমির হোসেনের ছেলে আলআমিনকে গ্রেফতার করা হয়েছে।
নরসিংদীর মাধবদী খনমর্দ্দি প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাতাড়ি কুপে সাজ্জাত হোসেন নামের এক প্রেমিক যুবক গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রেমিকা, তার দুই চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে ওই প্রেমিকের জনরা।
রোববার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খনমর্দ্দি এলাকায় এই ঘটনা ঘটে| আহত প্রেমিক সাজ্জাদ হোসেন (২৪) পৌর এলাকার খনমর্দ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে।
ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত প্রেমিকের ¯^জন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই খনমর্দ্দি এলাকার যুবক সাজ্জাদের সাথে একই এলাকার ডা: আমির হোসেনের কন্যা ফারজানা আক্তার (১৭) প্রেমের বন্ধনে আবদ্ধ ছিল।
সম্প্রতি ফারজানা সাজ্জাদের সাথে পালিয়ে গেলে ফারজানার পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।
মেয়ে পুনরায় প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করার কথা জানায়। কিন্তু তারপরও মেয়ের পরিবার মেনে না নিলে পুনরায় মেয়েকে এলাকার লোকজনদের সাথে সহযোগিতায় পরি তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়।
পরে প্রেমিকার ভাই, চাচাসহ কতিপয় লোকজন সাজ্জাদকে এলাকায় গিয়ে একটি মসজিদের পাশে দোকানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে আহত সাজ্জাদের পরিবার জানায়।
এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়| পরে সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন প্রেমিকার নিজ বাড়ি, তার চাচা ও ফুফুসহ চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়।
এসময় পরিবারের অন্যান্য লোকজন ছুটোছুটি করে আত্মরক্ষা করে| এসময় ফায়ার সার্ভিস আগুন নিভাতে এগিয়ে আসলে লোকজনের বাঁধার মুখে যেতে না পারায় পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাপত্রসহ যাবতীয় সরঞ্জাম।
মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: রায়হান জানান, খবর পেলেও স্থানীয় লোকজনের বাধায় অগ্নিনির্বাপণ কাজে অংশ নিতে দেড়ি হয় ফলে চারটি বাড়ির পুড়ে ছাই হয়ে যায়।
এবিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান খবকর পেয়ে পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে যায়।
এই ঘটনায় রাতেই একটি মামলা হয়| মামলার ভিত্তিতে আলআমিনকে গ্রেফতার করা হয়েছে|