ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ১২:০৫ এ এম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদান হয়রানি সহ নানান অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন এই অভিযান পরিচালনা করে।

জানা গেছে, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে হয়রানি, গুরুত্বপূর্ণ পরীক্ষার নিরীক্ষা যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় ফেলে রেখে সরকারি অর্থ অপচয়, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অবহেলার অভিযোগ ছিল।

এসব অভিযোগের সততা যাচাই করতে দুদক জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।

অভিযান কালে হাসপাতাল থেকে গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

দুদকের সহকারী পরিচালক ইমরান হোসেন বলেন, বেশ কিছু অভিযোগের সততা যাচাই করতে আমরা অভিযান চালিয়েছি।

অভিযান কালে প্রয়োজনীয় কাগজপত্র জব্দ করেছি।

জব্দকৃত কাগজগুলো যাচাই বাছাই করে দুদক প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে পরবর্তীতে প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)