Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায়

রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৬:১৫ এ এম
রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয়

এবারের মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক শাখার ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

আজ ২০ আগস্ট বৃহস্পতিবার এ ফলাফল প্রকাশ করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতার ইভেন্টে সে এ সফলতা অর্জন করে।

সে ব্রাহ্মণগাঁও গ্রামের ব্যবসায়ী মোঃ হানিফ মিয়া ও গৃহিণী সুমি আক্তারের মেয়ে।

শিগগিরই হাদিকা হানিফ হিমি জাতীয় পর্যায়ে অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ছবিতে মাছরাঙার, ঠোঁট, উড়ন্ত ডানা, ঠোঁটে মাছ, ঝরে পড়া পানির ফোঁটা যেন এক জ্যান্ত মাছরাঙার দৃশ্য।

সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার পাল বলেন, হাদিকা হানিফ হিমি ছাত্রী হিসেবেও মেধাবী।

এবারের মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় ঢাকা বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণে সুযোগ পেয়েছে।

এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়েও বিভিন্ন ইভেন্টে সুনাম অর্জন করছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)