Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারায়ণগঞ্জ রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩৯ এ এম
নারায়ণগঞ্জ রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ রূপগঞ্জে শাকিল (৩৭) ওরফে বুলেট শাকিল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

গত (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে উপজেলা তারাব পৌরসভার বরাবো রসূলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাকিল উপজেলা বরাবো রসূলপুর এলাকার মৃত মোস্তাফা মিয়ার ছেলে।

স্থানীয়দের অভিযোগ- শাকিল তারাব, বিশ্বরোড ও বরাব এলাকায় কিশোরগ্যাং দিয়ে মাদক নিয়ন্ত্রণ করে।

শাকিল ও তার বাহিনীর সদস্যরা মাদক ও অস্ত্র রাজধানীর বিভিন্ন এলাকায় সরবারহ করে থাকে।

এছাড়াও তারাব ও বিশ্বরোড এলাকায় ছিনতাই-ডাকাতি, জমি দখলসহ নানা অপকর্মে জড়িত শাকিল ও তার বাহিনীর সদস্যরা।

তাদের কারণে সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়। স্থানীয়রা আরও উল্লেখ করেন, অদৃশ্য কারনে ধরাছোঁয়ার বাইরে থেকে শাকিল তার অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছে।

তুচ্ছ ঘটনাতেও বাহিনীর সদস্যরা অস্ত্র প্রদর্শন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন জানান, তারাব পৌরসভার তারাবো এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলি বর্ষণ ও ককলেট বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার এজাহার নামীয় আসামী শাাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)