ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নিয়ন্ত্রনহীন আইনশৃঙ্খলা,অকার্যকর স্বরাষ্ট্র মন্ত্রণালয়...জামায়েত ইসলাম আমির ● গোপনে নিজের গার্মেন্টসে আসেন শামীম ওসমানের ভাই, গ্রেফতারে ডিবির অভিযান ● নারায়ণগঞ্জ বন্দরে জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ, অভিযুক্তদের ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম ● দায়িত্ব ছাড়ার আগে আরও একটি দেশে অভিযান চালানোর ইচ্ছা....ট্রাম্পের ● হাদি হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার দাবি ইনকিলাব মঞ্চের ● গাজা, ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার ● বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, প্রথম দিনের কার্যক্রম ● ভুল পথে চলার কারণেই আওয়ামী লীগকে পালাতে হয়েছে...আবদুস সালাম ● কায়েমপুর কাঁচা বাজারে চাঁদাবাজির অভিযোগ,ব্যবসায়ীদের পাশে এনসিপি নেতা রাকিব ● শেখ হাসিনাকে পাঠানোর জন্য বাংলাদেশের সামরিক বিমান চায় ভারত
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
টেকনাফ ও উখিয়ায়

কক্সবাজার বিজিবির তিন অভিযানে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর,২০২৬, ০৪:১৫ পিএম
আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ০৪:২০ পিএম
কক্সবাজার বিজিবির তিন অভিযানে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজার টেকনাফ ও উখিয়ায় পৃথক তিনটি অভিযানে ৩০ কোটি টাকা আনুমানিক মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেলও।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির সদস্যরা।

পরে একটি আভিযানিক দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। নৌকা থেকে ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে পাচারকারীরা পাশের কেওড়া বনের ভেতরে আশ্রয় নেওয়ার চেষ্টা করে।

এ সময় বিজিবির টহল দল শ্যালো বোট নিয়ে কেওড়া বনের দিকে এগিয়ে গেলে পাচারকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে পাচারকারীরা পানিতে ভাসমান অবস্থায় ইয়াবার বস্তা ফেলে নৌকাযোগে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় থাকা ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই রাতে রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন (২০) নামে এক যুবককে আটক করে বিজিবি।

এ সময় তাঁর কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। হোসাইন চকরিয়া উপজেলার পূর্ব পালাকাটা এলাকার বাসিন্দা।

এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন একটি এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে আরেক যুবককে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি উখিয়ার পশ্চিম অজুখানপাড়া এলাকার বাসিন্দা। বিজিবি জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকায় মাদক চোরাচালানে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মাদক নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)