ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
স্টার এলুমিনিয়াম ৬ নিরাপত্তা কর্মীর হাত-পা বেঁধে

রূপগঞ্জে বন্ধ কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১২:৪২ পিএম
রূপগঞ্জে বন্ধ কারখানায় ডাকাতিতে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট

নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট কাতরারচর এলাকার উৎপাদন বন্ধ স্টার এলুমিনিয়াম কারখানায় ডাকাতি সংঘটিত হয়েছে।

গতকাল১৬ নভেম্বর সোমবার ভোরে ৭/৮ সদস্যের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সীমানা প্রাচীর টপকিয়ে কারখানায় প্রবেশ করে।

পরে ডাকাতরা কারখানায় নিয়োজিত ৬ জন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে তাদের মারধর করে।

ডাকাতদের ছুরিকাঘাতে রহিজদ্দিন নামের একজন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়।

পরবর্তীতে ডাকাত দল নিরাপত্তাকর্মীদের কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোনসেট এবং কারখানার ৩০০ ফুট বৈদ্যুতিক তারসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতি হওয়া কারখানা পুলিশ পরিদর্শন করেছে।

সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)