ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিশ্ববিদ্যালয় চেতনা - ৭১ এর পাশে

সিলেটে শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ

আ জা ডেক্স,সিলেট

প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ১২:৪৯ পিএম
সিলেটে শাবি প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে শীতকালীন ফুলের চারা রোপণ-২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের চেতনা ’৭১-এর পাশে বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, শাবি প্রেসক্লাবের উদ্যোগে ফুলের চারা রোপণ খুবই অনন্য একটি কর্মসূচি।

ক্যাম্পাসের অন্যান্য সংগঠন যদি এরকম উদ্যোগ নেয় তাহলে ক্যাম্পাসটা ফুলে ফুলে ভরে উঠবে। প্রশাসনের জায়গা থেকে আমরাও এই বিষয়ে কাজ করছি।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. মাসুদ আলম,

সহকারী প্রক্টর মো. বেলাল হোসাইন শিকদার, বিজয় ২৪ হল প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক অধ্যাপক মুহ. মিজানুর রহমান,

অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাসনাত প্রমুখ। এছাড়া শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)