নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ আরিচার নির্বাহী প্রকৌশলী (ড্রেজার বেইজ) আবু সাঈদ চাকরি জীবনে দেশ ও জাতির স্বার্থে করা ভালো কাজ গুলোকে ধূলিসাৎ করে বর্তমান সরকার ও জনগণের কাছে নেগেটিভ/ভিন্ন ধারনা তৈরি করার জন্য একটি স্বার্থন্বেষী মহল নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত স্বার্থ উদ্ধারে জন্য দীর্ঘদিন থেকে মিথ্যে ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত কাল্পনিক সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে।
এতে করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বিআইডব্লিউটিএ এর মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করা এবং বর্তমান সরকারের নেওয়া নৌ-খ্যাত সংস্কার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে বিআইডব্লিউটিএ আরিচা নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যে কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত করাচ্ছে বলে বিআইডব্লিউটিএ সূত্র জানায়।
পরবর্তীতে এই সকল মিথ্যে ভিত্তিহীন ও কাল্পনিক সংবাদের বিষয়ে নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ দৈনিক আমাদের জাগরন প্রতিবেদক এম ডি এন মাইকেলকে বলেন, বিভিন্ন সময় দেশে এবং দেশের বাহির থেকে অনিবন্ধিত কতিপয় নাম সর্বস্ব কিছু কিছু মিডিয়ায় কাল্পনিক ভিত্তিহীন ও মিথ্যে সংবাদ প্রকাশিত করে আসছে।
যাহা প্রকৃত পেশাদার সাংবাদিকতা ও স্বাধীন গণমাধ্যম এর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এই প্রকৌশলী আরো বলেন একটি স্বার্থন্বেষী মহল তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত স্বার্থসিদ্ধির জন্য আমার বিরুদ্ধে অতীতের ন্যায় মিথ্যে ভিত্তিহীন কাল্পনিক সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচার করাচ্ছে।
এই চৌকস প্রকৌশলী আরও বলেন কিছু কিছু গণমাধ্যম স্বার্থন্বেষী মহলের মিথ্যে প্ররোচনায় পড়ে আমার বিরুদ্ধে মিথ্যে কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশিত করছে দেশে ও বিদেশ থেকে প্রচারিত বিভিন্ন অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও কিছু আন্ডারগ্রাউন্ড পত্রিকা যাহা প্রকৃত স্বাধীন গণমাধ্যমের সাথে সাংঘর্ষিক।
অন্য এক প্রশ্নের জবাবে প্রকৌশলী আবু সাঈদ বলেন আমি সব সময় কর্তৃপক্ষের দেওয়া আমার উপরে অর্পিত দায়িত্ব সততার নিষ্ঠার সাথে পালন করেছি এবং বর্তমানেও করছি।
নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ বলেন কষ্ট লাগে যখন দেখি আমার বিরুদ্ধে দেশে এবং দেশের বাহির থেকে বিভিন্ন অনিবন্ধিত নিউজ পোর্টাল মিথ্যে ও কাল্পনিক সংবাদ প্রকাশিত করানো হচ্ছে।
আমি দেশের সকল গণমাধ্যমের প্রতি শ্রদ্ধা রেখে বলছি আপনারা সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশিত করুন,সত্যকে সত্য বলুন মিথ্যা কে মিথ্যা বলুন কোন স্বার্থন্বেষী মহলে প্ররোচনায় পড়ে মিথ্যা সংবাদ প্রকাশিত করা থেকে বিরত থাকুন এতে করে দেশ ও জাতি উপকৃত হবে।
গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের দর্পণ এমনকি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকতা,বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপি সরকার স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী তাই সকল গণমাধ্যমের কাছে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা কোন ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় বিশ্বাস না করে সত্য অনুসন্ধান করে সত্য প্রকাশিত করুন।
এবং বর্তমান সরকারের নেওয়া নৌ-খ্যাত সংস্কার এর কাজে বাধা সৃষ্টি করা স্বার্থন্বেষী গোষ্ঠী/স্বার্থন্বেষী মহল কে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করুন।