ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নাশকতা,নৈরাজ্য প্রতিহত করতে একসাথে দুই মন্ত্রী সিলেটের রাজপথে ● দেশে গৃহযুদ্ধ হলে দায় আ.লীগ ও সরকারকে নিতে হবে...এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু, ● রোহিঙ্গা গণহত্যার রায়ের পর যে প্রতিক্রিয়া জানাল মিয়ানমার ● ওসিকে প্রাণনাশের হুমকি,পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি ● ডিপ ড্রেন নির্মানে অনিয়ম ঠিাকদার মাঈনুদ্দীনের দূর্নীতির অভিযোগ ● নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি দোলন,অভিনেতা তমাল রিমান্ডে ● সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ● ইরানে হামলায় ট্রাম্পের কাছে সম্মতি চাইছেন....নেতানিয়াহু ● পাবনা রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৭ম চালান ● গোপালগঞ্জ কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হায়দার আলী, গোপালগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ২০ নভেম্বর,২০২৬, ১২:২২ পিএম
অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টায় রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এরই ধারাবাহিকতায় রিজেন্ট বোর্ডের একই সিদ্ধান্তের আলোকে গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় এনে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, ১৭ নভেম্বর জারি করা আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ এ বিজ্ঞপ্তি জারি করা হলো।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)