Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ব্রাহ্মণবাড়িয়া -২ সংসদ সদস্য

সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত...রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ১১:২৪ পিএম
আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর,২০২৬, ১১:৩৫ পিএম
সরকারকে দোষ দেই না, নানা খরচে সরকার বিপর্যস্ত...রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, সরকারের বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরকারকে দোষারোপ করেন না।

ঋণ পরিশোধের পাশাপাশি বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানির কারণে সরকার নানা ধরনের ব্যয়ের চাপে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, তার কয়েক লাখ কর্মী রয়েছেন, যাদের তিনি আত্মীয়ের মতো মনে করেন।

মানুষের জন্য কাজ করাই তার প্রধান লক্ষ্য। নিজের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, আল্লাহ তাকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়নকাজের জন্য তিনি বিভিন্ন ডিও লেটার দিয়েছেন।

সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন বলেও জানান তিনি। নতুন বাজেটের অর্থ ছাড় হতে কিছুটা সময় লাগতে পারে বলে উল্লেখ করেন রুমিন ফারহানা।

নিজের কাজের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আল্লাহ যদি পুরো বাজেটও তার হাতে দিতেন, তাহলে তিনি তা ‘সোনা দিয়ে মুড়িয়ে’ দিতেন।

দীর্ঘদিন এলাকায় তাকে দেখা না গেলে নেতা-কর্মীদের মোবাইলের দিকে চোখ রাখার পরামর্শ দেন তিনি।

তার ভাষ্য, মোবাইলে নজর রাখলেই বোঝা যাবে তিনি নিষ্ক্রিয় নন; সংসদে কিংবা এলাকায় কোথাও না কোথাও জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)