Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করলো

এস এম মিজান

প্রকাশ : রবিবার, ১৮ জানুয়ারি,২০২৬, ১০:৫৪ পিএম
ফেনী-৩ আসনে আবদুল আউয়াল মিন্টু মনোনয়ন নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করলো

ফেনী-৩ দাগনভূইয়া-সোনাগাজী,আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন নির্বাচন কমিশনে বৈধ ঘোষণা করলো।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নামতে মিন্টুর সামনে আর কোনো আইনি বাধা রইল না।

এর আগে, গত ০৯ জানুয়ারি মিন্টুর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন একই আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিক।

অভিযোগে বলা হয়েছিল, মিন্টু মার্কিন নাগরিকত্ব বহাল রেখেই হলফনামায় তথ্য গোপন করেছেন এবং তার বিরুদ্ধে থাকা মামলার বিষয়গুলো আড়াল করেছেন।

এই আপিলে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হককেও বিবাদী করা হয়েছিল।

তবে কমিশন শুনানি শেষে জামায়াত প্রার্থীর সেই আবেদন খারিজ করে, এবং মিন্টুর প্রার্থিতা বহাল রাখে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)