ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

তাওলাদ হোসেন

প্রকাশ : সোমবার, ৯ নভেম্বর,২০২৬, ১১:০৬ পিএম
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ৩ জন, সন্ত্রাসবিরোধী মামলায় ১ জন, মাদকসেবী ১১ জন এবং ওয়ারেন্টভুক্ত ১ জন রয়েছেন।

সোমবার (০৯ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান (পিপিএম)-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক (পিপিএম)-এর নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসেবী হিসেবে ১১ জনকে গ্রেফতার করা হয়।

তাঁরা হলেন— মো. শাওন (২৭), মো. মামুন (৩০), মো. মুন্না (২৫), মো. দিপু (২৮), রুবেল আহসান (২০), মো. রুয়েল আলী (৩৪), সুমন মিয়া (২৭), আকাশ (২০), মো. মাসুম (৩৫), মো. তামিম ইকবাল (২০) ও মো. শামীম (৩০)।

এ ছাড়া সন্ত্রাসবিরোধী মামলায় আয়নাল হক (৬০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার তিনজন হলেন— মোছা. মিনু (৫০), ওসমান গণি (৪৫) ও রাব্বী হাসান ওরফে জুনায়েদ (২২)। এ সময় ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি মোছা. তাছলিমা আক্তারকেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)