ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

আড়াই মাসের মাথায় সোনারগাঁ থানার ওসির বদলি চীনা শিল্পাঞ্চলে বিনিয়োগ ছাড়াবে ১ বিলিয়ন ডলার....অর্থমন্ত্রী আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের সামরিক হামলার হুঁশিয়ারি...ডোনাল ট্রাম্পের নতুন কুঁড়ির শিশুদের সংবাদ লিড করার আহ্বান....প্রধানমন্ত্রীর ২০২৬ সালের নির্বাচনে ভোট নয়, ফলাফল চুরি হয়েছে: হাসনাত আব্দুল্লাহ তিন বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ তিন শর্তে লাইসেন্স ফিরে পেলেন,আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার চিপস ও পপকর্নে মরণব্যাধি ক্যানসারের ঝুঁকি স্বাস্থ্য গবেষণায় নবনির্বাচিত নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির কমিটি ও মীম শরৎ গ্রুপকে ফুলেল শুভেচ্ছা
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে,অস্বস্তিতে এমবাপ্পে..?

আ জা আন্তর্জাতিক ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ১১:৪০ এ এম
আর্জেন্টাইন রেফারিরা দায়িত্বে,অস্বস্তিতে এমবাপ্পে..?

২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর লড়াই শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রেফারি নিয়োগ।

ম্যাচ পরিচালনার দায়িত্ব পুরোপুরি আর্জেন্টিনার রেফারি প্যানেলের হাতে তুলে দেওয়ায় ফুটবল অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বিশেষ করে ফরাসি সমর্থকদের একাংশ এ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।

বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই হাইভোল্টেজ ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার ফাকুন্দো তেল্লো।

তাকে সহায়তা করবেন সহকারী রেফারি হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে।

চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন দারিও হেরেরা এবং রিজার্ভ রেফারির দায়িত্ব পালন করবেন ক্রিশ্চিয়ান নাভারো।

চলতি বিশ্বকাপে এবারই প্রথম কোনো ম্যাচের প্রধান পাঁচজন ম্যাচ কর্মকর্তা একই দেশের। বিতর্কের সূত্রপাত হয়েছে শেষ ষোলোর একটি ম্যাচকে ঘিরে।

আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার সেই ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্রান্সের রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ের ও তার ফরাসি দল।

ম্যাচের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হয়। এরপরই ফ্রান্সের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টাইন রেফারি নিয়োগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফিফা সাধারণত রেফারিদের অভিজ্ঞতা, পারফরম্যান্স ও নিরপেক্ষতার ভিত্তিতেই নিয়োগ দিয়ে থাকে।

তবে টুর্নামেন্টের নকআউট সূচি অনুযায়ী ফ্রান্স জয়ী হলে সম্ভাব্য সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে।

সে কারণে কিছু সমর্থক সম্ভাব্য স্বার্থের সংঘাতের আশঙ্কা প্রকাশ করেছেন।

তবে এখন পর্যন্ত ফিফা বা সংশ্লিষ্ট কোনো পক্ষ আর্জেন্টাইন রেফারি প্যানেলের নিরপেক্ষতা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্ন তোলেনি।

তাদের বিরুদ্ধে পক্ষপাতেরও কোনো প্রমাণ উপস্থাপিত হয়নি। দক্ষিণ আমেরিকার অন্যতম অভিজ্ঞ রেফারি ফাকুন্দো তেল্লোর জন্য এটি টানা দ্বিতীয় বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পরিচালনার দায়িত্ব।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার সিদ্ধান্তের দিকেই থাকবে ফুটবল বিশ্বের বাড়তি নজর। সূত্র: মার্কা।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)