Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সিলেট হবিগঞ্জে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

নিজস্ব প্রতিবেদক হবিগঞ্জ

প্রকাশ : শুক্রবার, ৬ মার্চ,২০২৬, ১২:০২ পিএম
সিলেট হবিগঞ্জে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর ৫৫ বিজিবি ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকভর্তি পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, পাচারের উদ্দেশ্যে এসব পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে যাওয়া হচ্ছিল। জব্দকৃত কসমেটিকসের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা। উদ্ধার করা পণ্যসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি(৫৫) অধিনায়ক কর্নেল তানজিলুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন অবৈধ কার্যক্রম দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাশাপাশি তিনি সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে চোরাচালান প্রতিরোধে সচেতন থাকার এবং বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)