Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
আকবরশাহ থানার বিশেষ অভিযানে

চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

শহিদুল ইসলাম চট্টগ্রাম

প্রকাশ : বুধবার, ১ জুলাই,২০২৬, ০৮:৩২ পিএম
চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ২ ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি পেশাদার চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ ও একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রবিউল হোসেন, এএসআই (নিরস্ত্র) মেজবাহ উদ্দিন, এএসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিনসহ একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত আকবরশাহ থানাধীন ইস্পাহানী সি-গেট এবং পাহাড়তলী থানার নতুনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে আকবরশাহ থানার মামলা নম্বর-৪০, গত তারিখ ২৮ জুন ২০২৬, দণ্ডবিধির ৪৫৭/৩৮০/৪২৭ ধারায় দায়েরকৃত মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— তাকবির হোসেন রিয়াদ (২৫), নুরুন্নবী (২২), রাকিব হোসেন (২৪) এবং ইউনুস হৃদয় ওরফে বড় বাচা (৪৮)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অভিযানের সময় আসামিদের দখল থেকে চোরাইকৃত দুটি ল্যাপটপ এবং একটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

আকবরশাহ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পাশাপাশি চোর চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)