Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তি করায়

বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক মানিকগঞ্জ

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ নভেম্বর,২০২৫, ০৫:০৯ পিএম
বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করছে পুলিশ

ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে বাংলাদেশ বাউল সমিতির সভাপতি ও বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে তাকে মাদারীপুর থেকে আটক করে মানিকগঞ্জে নিয়ে আসা হয়। পুলিশ জানায়, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরে একটি গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

তার সেসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশ আরও জানায়, আজ সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। পরে মুফতি আব্দুল্লাহ বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করে।

এরপর সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)