ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঈদ আড্ডায় বান্দরবনে বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয়

শহিদুল ইসলাম চট্টগ্রাম

প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ১১:৩৮ পিএম
ঈদ আড্ডায় বান্দরবনে বন্ধুত্বে মিলনমেলা, মানবিক উদ্যোগ জোরদারের প্রত্যয়

চট্টগ্রাম বিভাগের এসএসসি ’৯১ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে পবিত্র ঈদ উপলক্ষে বান্দরবানে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা ও আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ২৭ মার্চ সকালে  খেঁয়াজু পাড়ায় তৈয়ব তাহেরের খামার বাড়িতে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের সরব উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় প্রাণবন্ত মিলন মেলায়।

অনুষ্ঠানে সাধারণ পরিষদের সভাপতি নুর উদ্দিন জাহেদের সভাপতিত্বে এবং মানবিক পরিষদের সভাপতি লায়ন চৌধুরী আনোয়ারুল আজিমের সঞ্চালনায় বক্তব্য দেন সমন্বয়কারী ও ক্রিয়েটর এডমিন মোঃ আনিসুল হক চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু, আলহাজ্ব শফিক উদ্দিন আহমেদ, সাধারণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল আলীম এবং মানবিক পরিষদের সাধারণ সম্পাদক তৈয়ব তাহের। এ সময় সাধারণ পরিষদের সহ-সভাপতি ও এডমিন সদস্য লায়ন আলহাজ্ব এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু), আইরিন মনীষা, মুন আলমগীর, মঈন উদ্দিন বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, মানবিক পরিষদ ও এডমিন সদস্যদের নেতৃবৃন্দ যথাক্রমে মন্জু, কামরুন নাহার, মোঃ আসাদুজ্জামান, মোহাম্মদ হিরু, জসিম উদ্দিন, মোঃ বাহার, মানিক, মমতাজ নাছরিন, নাসিমা, শাপলা, আবদুর রহিম, নাছিমা আকতার নেলী, আজিজ মাহমুদা, ফাতেমা মোনায়েম, মোঃ রহিম, মোঃ এয়াকুব, মোঃ রাশেদ, এস.এম. মহিউদ্দিন, আজগর আলী, বেলাল, লোকমান, জসিম, মান্নান, বেলাল উল্লাহ, আলাউদ্দিন, জাকারিয়া, বক্কর, নুরুল আমিন, জাহেদ, সাহেদ, তসলিম, ইমরান, কামরুলসহ এসএসসি ’৯১ ব্যাচের অসংখ্য বন্ধু-বন্ধবী।

দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। বন্ধুত্বের টানে বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও অর্থবহ করে তোলে।

বক্তারা বলেন, বন্ধুত্বের এই অমলিন বন্ধন অটুট রেখে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগকে সারা দেশের সেরা মানবিক সংগঠনে পরিণত করার প্রত্যয় রয়েছে।

সভায় সদ্য সমাপ্ত রমজান মাসে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মাসব্যাপী ইফতার এবং ঈদ উপহার বিতরণের কার্যক্রম তুলে ধরা হয়।

একই সঙ্গে গরিব ও অসচ্ছল মেয়েদের বিয়ে এবং দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় মানবিক কার্যক্রম আরও ব্যাপক করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ডিসেম্বর ২০২৬ সালে সারা দেশ থেকে অন্তত দুই হাজারের বেশি বন্ধুর অংশগ্রহণে একটি মহা মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনকে আরও গতিশীল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেওয়া হয়।

বক্তারা একসুরে বলেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া—সারা দেশে ছড়িয়ে পড়ুক এই বন্ধুত্বের বন্ধন।

শেষে সভাপতি নুর উদ্দিন জাহেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)