ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আটকের পর বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চায়...মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা

প্রকাশ : মঙ্গলবার, ১৩ জানুয়ারি,২০২৬, ১১:১০ পিএম
আটকের পর বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চায়...মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আটকের পর বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা অভিযানের সময় আটক বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর মৃত্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মঙ্গলবার ১৩ জানুয়ারি এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি করেন।

গতকাল সোমবার রাতে চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটক হন।

পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিবৃতিতে বলা হয়, শামসুজ্জামানকে নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য অস্ত্র উদ্ধারের নামে আটক করে অমানুষিক নির্যাতন চালান, যা ফলে তাঁর মৃত্যুর হয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, নিরাপত্তা বাহিনীর এ ধরনের কর্মকাণ্ড দেশের জন্য শুভ নয় এবং আইনগত নিয়ম না মানা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিবৃতিতে বলা হয়, ‘বিচারবহির্ভূতভাবে’ শামসুজ্জামানকে ‘নির্যাতন’ করে হত্যা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা।

অন্তর্বর্তী সরকারের আমলে যেকোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিত হবে, এটিই জনগণের প্রত্যাশা।

এ ধরনের হত্যা কখনোই দেশের মানুষের কাছে সমর্থনযোগ্য নয়। বিএনপির মহাসচিব বলেন, ‘আমি এ ধরনের রোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি।’

এদিকে বিএনপি বিবৃতির পাঠানোর পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।

এতে বলা হয়, অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাঁকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আনুমানিক রাত ১২টা ২৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সেখানকার ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, শামসুজ্জামান জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তাঁকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে আটক করা হয়।

পৌর বিএনপির এই নেতাকে আটক ও তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গতকাল গভীর রাতেই রাস্তায় নেমে আসেন।

তাঁরা হাসপাতালের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাঁরা শামসুজ্জামানের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)