Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে

চুয়াডাঙ্গা দর্শনায় চেকপোস্টে ৩ দিনের জন্য যাত্রী পারাপার বন্ধ

নিজস্ব প্রতিবেদক চুয়াডাঙ্গা

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০১:২৩ পিএম
চুয়াডাঙ্গা দর্শনায় চেকপোস্টে ৩ দিনের জন্য যাত্রী পারাপার বন্ধ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্তে কড়াকড়ি চুয়াডাঙ্গার দর্শনা ও ভারতের নদীয়ার গেদে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

এই তিন দিন উভয় দেশের বৈধ পাসপোর্টধারীরা ওই পথে যাতায়াত করতে পারবেন না।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা (ওসি) মো. তুহিন মিয়া বলেন, নির্বাচনী পরিস্থিতির কারণে যাত্রী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ৩০ এপ্রিল থেকে পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে পণ্য পরিবহনে কোনো বাধা থাকছে না।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও রেলবন্দর সুপারিনটেনডেন্ট মির্জা কামরুল হক জানিয়েছেন, এই সময়েও রেলপথে ভারত থেকে পণ্য আমদানি অব্যাহত থাকবে এবং এখন পর্যন্ত মালবাহী পরিবহন বন্ধের কোনো নির্দেশনা দেয়া হয়নি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)