Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বিএনপি চেয়ারম্যান

রাজশাহীর ঐতিহাসিক মাঠে তারেক জিয়া

এস এম মিজান ও হাসিনাআক্তার

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি,২০২৬, ০৪:০১ পিএম
রাজশাহীর ঐতিহাসিক মাঠে তারেক জিয়া

শাহ মখদুমের মাজার জিয়ারত করে রাজশাহীতে সমাবেশ মঞ্চে তারেক রহমানের, রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভার মঞ্চে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিমানযোগে পদ্মাপাড়ের বিভাগীয় শহর রাজশাহীতে পৌঁছান তিনি, সাথে রয়েছেন স্ত্রী জোবায়দা রহমান, বিমান থেকে নেমে নগরীর দরগাপাড়ায় অবস্থিত হজরত শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করেন। সেখান থেকে যান সমাবেশস্থলে। এই জনসভা ঘিরে ভোর থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। উৎসাহ-আগ্রহ নিয়ে তারেক রহমানকে দেখার এবং তার বক্তব্য শোনার অপেক্ষায় তারা। এই জনসভায় তারেক রহমান রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩ জন এমপি প্রার্থীকে জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন বলে দলটির সূত্রে জানা গেছে। রাজশাহীর সমাবেশ শেষে নওগাঁয় এটিএম মাঠের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। পরে সড়কপথেই বগুড়ায় যাবেন তিনি। পরে রাতে বগুড়ায় আলতাফুন্নেসা খেলার মাঠের সমাবেশে যোগ দিয়ে এই অঞ্চলের প্রথমদিনের কর্মসূচি শেষ করবেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)