ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বগুড়া নন্দীগ্রামে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান

আ জা ডেক্স বগুড়া

প্রকাশ : শুক্রবার, ২৪ অক্টোবর,২০২৫, ০৫:১৩ পিএম
বগুড়া নন্দীগ্রামে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন থেকে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড রায়পুর কুস্তা (ফুলবাড়ি মাঠে) ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত অনুষ্ঠানে তারা জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জাতিসংঘের ইকোসোক সদস্যভুক্ত আন্তর্জাতিক ইসলামিক ছাত্র ও যুব ফেডারেশন-ইফসু এর মহাসচিব, তুরষ্কের খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর, ড.মোস্তফা ফয়সাল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহ-সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম রাজু। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার আমীর মাওলানা মো: আব্দুর রহমান, সেক্রেটারি মো: গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলার নায়েবে আমীর মো: আনোয়ারুল হক বিএসসি, সাবেক উপজেলা চেয়ারম্যান, নুরুল ইসলাম মন্ডল, কর্ম পরিষদের সদস্য আবু আইয়ুব সাঈদী, কর্ম পরিষদের সদস্য শেখ সাদী, নন্দীগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি বোরহান উদ্দিন, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, পৌর শিবিরের সভাপতি রাশেদ ভাটগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর মো: জুলফিকার আলী প্রমুখ।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ সদ্য যোগদানকারী নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন,জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা।

আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত হলো। বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী মো: বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম খোরশেদ মোস্তাকসহ অর্ধশতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য যোগদানকারী, ফারুক হোসেন ও আব্দুর রহিম বলেন, 'ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে সৎ নেতৃত্ব কায়েমের লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন। সূত্র : জনকণ্ঠ। 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)