ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারত থেকে

পাটগ্রাম সীমান্তে আবারও পুশইনের চেষ্টা বিএসএফের

নিজস্ব প্রতিবেদক লালমনিরহাট

প্রকাশ : সোমবার, ১৫ জুন,২০২৬, ০৪:৫২ পিএম
পাটগ্রাম সীমান্তে আবারও পুশইনের চেষ্টা বিএসএফের

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার আলো নিভিয়ে ৫ জনকে পুশইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ব্যর্থতার পর সীমান্ত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনায় সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে সতর্ক অবস্থান বিরাজ করছে। রবিবার রাতের অন্ধকারে শ্রীরামপুর ও আজিজপুর সীমান্তের মেইন পিলার ৮৫৪/১০-এস এলাকার কাছে এ ঘটনা ঘটে।

বিএসএফ ৫ জনকে পুশইনের চেষ্টা করলে স্থানীয়দের চিৎকারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিজিবি জানায়, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের শ্রীরামপুর বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পিলার ৮৫৪/১০-এস থেকে প্রায় ১৬০ গজ ভারতের অভ্যন্তরে দাউয়াকুমারী এলাকায় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাউয়াকুমারী ক্যাম্পের টহল দল ভারতে অবস্থানরত ৫ জন অবৈধ অভিবাসীকে পুশইনের চেষ্টা করে।

এ সময় স্থানীয় গ্রামবাসী চিৎকার করলে বিএসএফ টহল দল দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে বিএসএফ ওই ৫ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সহকারী অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুশইন ঠেকাতে বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবি ও স্থানীয়রা সতর্ক অবস্থানে রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)