Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
মহান মে দিবসে শৈলকুপায়

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে...আইনমন্ত্রী

আ জা ডেক্স

প্রকাশ : শনিবার, ২ মে,২০২৬, ০৮:৩৯ এ এম
জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি, এই সত্য প্রতিষ্ঠিত হয়েছে...আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বিরোধী অবস্থানে ছিল—এই বিষয়টি এখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত সত্য।

শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মে দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সংসদে পাস হওয়া আইন অনুযায়ী মুক্তিযুদ্ধের সংজ্ঞায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী ও তাদের স্থানীয় সহযোগীদের বিরুদ্ধে যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিল, তারাই মুক্তিযোদ্ধা।

ওই সংজ্ঞায় তৎকালীন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নামও উল্লেখ রয়েছে।

তিনি আরও বলেন, এই আইনি সংজ্ঞার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সময় জামায়াতের অবস্থান নিয়ে আর কোনো বিতর্কের সুযোগ নেই।

তাঁর দাবি, সংসদে আইন পাসের সময় জামায়াতে ইসলামী কোনো আনুষ্ঠানিক আপত্তি না জানানোকে তিনি নীরব সম্মতি হিসেবে দেখছেন।

আইনমন্ত্রী বলেন, এখন আর জামায়াত তাদের অতীত অবস্থান অস্বীকার করার নৈতিক ভিত্তি রাখে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ স্থানীয় নেতারা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)