ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক ঝিনাইদাহ

প্রকাশ : শনিবার, ২৩ মে,২০২৬, ১১:৪০ এ এম
নাসির উদ্দিন পাটওয়ারীর ওপর হামলা: ছাত্রদল নেতাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় নেতাদের ওপর অতর্কিত হামলার ঘটনায় শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই হামলার ঘটনায় ছাত্রদলের ৮ জন শীর্ষ নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে অভিযুক্ত করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা বাদী হয়ে সদর থানায় এই মামলাটি নথিবদ্ধ করেন।

থানায় মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়তেই বিএনপির সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী থানার সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা বিএনপির মূল ধারার জ্যেষ্ঠ নেতারা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করেন এবং থানা চত্বর থেকে সরিয়ে দেন।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ পাহারায় ও সহযোগিতায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঝিনাইদহ এলাকা ত্যাগ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের ঐতিহাসিক পুরাতন কালেক্টরেট মসজিদে জুমার নামাজ আদায় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নামাজ শেষে তিনি যখন মসজিদ প্রাঙ্গণ থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই একদল যুবক তাঁর ওপর চড়াও হয় এবং হামলা চালায়।

এ সময় তাকে লক্ষ্য করে পচা ডিমও নিক্ষেপ করা হয়, যা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)