Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রংপুরে হিন্দু পরিবারের ৪ সদস্য খুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে....ভারত নতুন দায়িত্বে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের হুমকি....শুভেন্দুর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি ডোনাল ট্রাম্পের, ইরান বলল মানসিক রোগী আন্দোলন দেশের জন্য ক্ষতি,বিরোধী দলের সহযোগিতা লাগবে....এ্যানি সালাউদ্দিনের হামলায় আহত ফুটপাতের ডাব বিক্রেতা নয়ন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটি গঠন সম্পন্ন সংসদীয় কমিটিতে বড় ধরনের রদবদল করেছেন...সরকার ঢাকা রাজধানীতে অভিযানে ৪৯১ গ্রেফতার....ডিএমপি আগামী জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামীলীগ কার্যালয়, ইট-রড খুলে নিচ্ছে লোকজন

নিজস্ব প্রতিবেদক রাজশাহী

প্রকাশ : শুক্রবার, ১৯ ডিসেম্বর,২০২৫, ০৭:৪০ পিএম
গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামীলীগ কার্যালয়, ইট-রড খুলে নিচ্ছে লোকজন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে রাজশাহী।

হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভকারীরা এস্কেভেটর ব্যবহার করে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে নগরের কুমারপাড়া এলাকায় অবস্থিত আওয়ামী লীগের অফিস ভবন ভাঙার কাজ শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা পর ভোর ৪টার দিকে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়।

পরে শুক্রবার সকালে ভাঙা ভবন থেকে ইট ও রড খুলে নিয়ে যান ভাঙাড়ি ব্যবসায়ী ও ছিন্নমূল মানুষের। প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় মিছিল বের করেন শিক্ষার্থীরা।

রাকসুর জিএস ও সাবেক সমন্বয়ক সালাহউদ্দীন আম্মারের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বরে অবস্থান নেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাত ১২টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে গিয়ে অবস্থান নেয়।

এ সময় শিক্ষার্থীরা আওয়ামী লীগ ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে রাকসুর ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টারের মতো সুশীল পত্রিকা বন্ধ করে দিতে হবে।’

এ সময় তিনি কর্মসূচি থেকে প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকদের সরে যেতে বলেন এবং রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের ঘোষণাও দেন। রাকসু জিএস সালাহউদ্দীন আম্মার বলেন, ‘রাজশাহীতে আওয়ামী লীগ এবং ভারতীয়দের কোন চিহ্ন রাখা হবে না।’

একই সঙ্গে তিনি আওয়ামী লীগের অফিস ভেঙে সেখানে পাবলিক টয়লেট নির্মাণের ঘোষণা দেন। এদিকে শুক্রবার জুমার নামাজের পর রাজশাহীর সাহেববাজার এলাকায় শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শাস্তি, তাদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয় উচ্ছেদের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)