Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

রংপুরে হিন্দু পরিবারের ৪ সদস্য খুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে....ভারত নতুন দায়িত্বে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের হুমকি....শুভেন্দুর হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি ডোনাল ট্রাম্পের, ইরান বলল মানসিক রোগী আন্দোলন দেশের জন্য ক্ষতি,বিরোধী দলের সহযোগিতা লাগবে....এ্যানি সালাউদ্দিনের হামলায় আহত ফুটপাতের ডাব বিক্রেতা নয়ন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটি গঠন সম্পন্ন সংসদীয় কমিটিতে বড় ধরনের রদবদল করেছেন...সরকার ঢাকা রাজধানীতে অভিযানে ৪৯১ গ্রেফতার....ডিএমপি আগামী জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
শরীয়তপুর ৩ আসনের সাংসদ জাতীয় সংসদের

নতুন দায়িত্বে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

এস এম মিজান ও আতিকুর রহমান

প্রকাশ : শনিবার, ২৯ আগস্ট,২০২৬, ০১:৩৫ এ এম
নতুন দায়িত্বে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

সারাদেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির জন্য ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দায়িত্ব প্রাপ্তদের কেউ একটি, আবার কেউ দুই থেকে তিনটি জেলার দায়িত্ব পেয়েছেন।

সংশ্লিষ্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি এবং উন্নয়ন কার্যক্রম তদারকি করবেন তারা।

মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে রাজবাড়ী, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সুশাসন নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপরা সংশ্লিষ্ট জেলার সরকারি দপ্তরগুলোকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং পুরোনো অপরাধ দমনে প্রয়োজনীয় পরামর্শ দেবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ফ্যাসিস্ট আমলে দেশের বিভিন্ন জেলায় উন্নয়নের বরাদ্দ কাগজে-কলমে থাকলেও ব্যাপক দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে। লুট করা অর্থের একাংশ বিদেশে পাচার হয়েছে, যা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

অর্থের অন্য অংশ দেশের ভেতরে মাদকসহ সামাজিক অবক্ষয়, জননিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে ব্যবহৃত হয়েছে।

সংবিধানের ৫৫ (২) অনুচ্ছেদ এবং কার্যপ্রণালি বিধিমালার সংশ্লিষ্ট বিধান অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এ ছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমও তদারকি করবেন তারা।

প্রয়োজন হলে জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে পরামর্শও দিতে পারবেন।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)