ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় উপস্থিত বিএনপির শতাধিক নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক খুলনা

প্রকাশ : বুধবার, ১৭ ডিসেম্বর,২০২৫, ০৫:১২ পিএম
আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় উপস্থিত বিএনপির শতাধিক নেতাকর্মী

খুলনার ডুমুরিয়া থানায় আটক আওয়ামী লীগ নেতা সুকৃতি মণ্ডলকে মুক্ত করার উদ্দেশে বিএনপির শতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হলে আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আটক ব্যক্তি সুকৃতি মণ্ডল, যিনি উপজেলার মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয়দের বরাতে জানা যায়, তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিএনপির স্থানীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানায় ভিড় করেন।

তারা তাকে ছাড়ানোর চেষ্টা করেন, তবে ব্যর্থ হন। সুকৃতির বিরুদ্ধে চাঁদাবাজি, নদী-খাল দখল ও সাধারণ মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করার মতো একাধিক অভিযোগ রয়েছে।

মাগুরখালী ক্যাম্প ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম বলেন, “২০২৪ সালের জানুয়ারি মাসে মাগুরখালী গ্রামে লুটপাট ও ভাঙচুরের একটি মামলায় মঙ্গলবার রাতে সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তার করে থানায় পাঠানো হয়। তাকে ছেড়ে দেওয়ার জন্য ডুমুরিয়ার একাধিক বিএনপির নেতার ফোন পেয়েছি।

এসময় থানা এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।” উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরহাদ হোসেন জানান, “২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সুকৃতি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে চলাফেরা করছেন এবং বিএনপির হয়ে কাজ করছিলেন।

এজন্য তাকে থানায় মুক্ত করার চেষ্টা করা হয়েছিল। বিএনপির হয়ে কাজ করা সত্য, যদিও সম্ভবত তিনি আওয়ামী লীগে পদ ছাড়েননি। তবুও জাতীয় সংসদ নির্বাচনের কাজে তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।”

ডুমুরিয়া থানার ওসি কামাল হোসেন বলেন, “সুকৃতি মণ্ডলকে গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)