Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচনে হালচাল -৫

বিএনপি'র প্রার্থীর কাছে জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারের পরাজয়

নিজস্ব প্রতিবেদক খুলনা

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি,২০২৬, ১১:৪৮ পিএম
বিএনপি'র প্রার্থীর কাছে জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারের পরাজয়

খুলনা-৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

অল্প ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)।

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) অর্জন করেছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট।

দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২ হাজার ৭০২। খুলনা-৫ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫০টি।

এ আসনে নিবন্ধিত ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)