Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জামায়াতকে কখনোই ক্ষমতায় বসাবে না এ দেশের মানুষ...মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক ঠাকুরগাঁও

প্রকাশ : বুধবার, ২০ মে,২০২৬, ০৬:৩৫ পিএম
জামায়াতকে কখনোই ক্ষমতায় বসাবে না এ দেশের মানুষ...মির্জা ফখরুল

জামায়াতে ইসলামীকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ—এমন কঠোর অবস্থান আবারও জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী ভূমিকার কারণে এ দেশের জনগণ কখনোই জামায়াতকে ক্ষমতায় বসাবে না।

ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার প্রবণতাও তিনি প্রত্যাখ্যান করেন।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ এলাকায় পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, ‘এ দেশের মানুষ জামায়াতে ইসলামীকে কখনোই ক্ষমতায় বসাবে না।’ এ সময় উপস্থিত জনতা ‘জামায়াতে ইসলামী’ বলে স্লোগান দিলে তিনি আরও বলেন, ধর্মের নামে মিথ্যা কথা বলে রাজনীতি চলবে না, রাজনীতি হতে হবে সত্য ও বাস্তবতার ভিত্তিতে।

তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালে জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং স্বাধীনতা সংগ্রামের সময় নৃশংসতার সঙ্গে যুক্ত ছিল।

এই ইতিহাস দেশের মানুষ জানে এবং ভুলে যায়নি বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে উপস্থিত হলে বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা ফুল, নৃত্য ও লালগালিচা সংবর্ধনার মাধ্যমে মির্জা ফখরুলসহ অতিথিদের বরণ করেন।

পরে তিনি পরিত্যক্ত বিমানবন্দর এলাকা পরিদর্শন করেন। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, জাহিদুর রহমান এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ্জামান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুধীজন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)