Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

মার্কিন অভিযানে যুক্ত না হওয়ায় দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক মহড়া কমানোর ঘোষণা....ডোনাল ট্রাম্পের ব্যাংকে অতিরিক্ত তারল্য,ট্রেজারি বিলের সুদহার ৯ শতাংশের নিচে ডেমরা সহ বিভিন্ন এলাকায়‘বোমা’, ঘটনাস্থলে ডিসপোজাল,আটক ১ জন লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলী বদলি প্রবীণ সাংবাদিক নূরুল হাসান খানের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’কোন প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে প্রতারণা,সুস্মিতা কর দাসের হিন্দু সংগঠনের ব্যানারে চাঁদাবাজি দেশের অর্থনীতি ভালো অবস্থায় নেই, গ্যাস-বিদ্যুৎ সংকটের দ্রুত সমাধান সম্ভব নয়....অর্থমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আপাতত বাতিল করল....ঢাকা "মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র" উদ্বোধন
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে

হঠাৎ পরিদর্শনে গিয়ে দেখলেন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ...এমপি

নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

প্রকাশ : সোমবার, ২৩ মার্চ,২০২৬, ০১:৪৫ পিএম
হঠাৎ পরিদর্শনে গিয়ে দেখলেন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ...এমপি

কুড়িগ্রামের প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র ‘কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল’-এ চরম অব্যবস্থাপনা, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্রের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন।

রোববার (২২ মার্চ) আকস্মিক পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ।

পরিদর্শনকালে তিনি দেখেন, হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত নেই। ফলে গুরুতর অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছেন।

এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এছাড়া হাসপাতালজুড়ে সক্রিয় দালালচক্র রোগীদের বিভ্রান্ত করে বাইরের ক্লিনিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

হাসপাতালের পরিবেশেও দেখা গেছে অব্যবস্থাপনার চিত্র। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকট এবং সেবার নিম্নমান পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

চিকিৎসা নিতে আসা আমিনুল ইসলাম (৫০), নজির হোসেন (৬০), আব্দুল জলিলসহ (৫৫) অনেকেই বলেন, হাসপাতালের দীর্ঘদিনের অনিয়ম দূর করতে হবে এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হাসপাতালে এমন অব্যবস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চিকিৎসকদের দায়িত্বহীনতা এবং দালালদের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং হাসপাতালের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)