Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

শেষ বাঁশির পর যে আলিঙ্গনে শেষ হল এক যুগ,মদ্রিচকে ‘কিংবদন্তি’বলেই বিদায় জানালেন রোনালদো ২৪ ঘণ্টায় ঢাকায় পার্সেল পৌঁছাবে ডাক বিভাগের স্পিড পোস্টে বিশ্বকাপের মাঝেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলরক্ষক জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প কেপ ভার্দে পেরোলেই আর্জেন্টিনার সামনে কারা..? বিশ্বকাপের মাঝেই ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার...টেটে ইয়ঙ্গি বন্যাপ্রবণ চর থেকে পুষ্টি বাগান: তারুণ্যের উদ্যমে বদলে যাচ্ছে সাভারের কৃষিচিত্র ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

এইচএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৪৭৮৪, বহিষ্কার ৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই,২০২৬, ১০:৪২ পিএম
এইচএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ২৪৭৮৪, বহিষ্কার ৭

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ২৪ হাজার ৭৮৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এছাড়া অসদুপায় অবলম্বনের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার ০২ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নেন।

অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ১ শতাংশ। বোর্ডভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫, যশোর বোর্ডে ২ হাজার ৭৮,

চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০, সিলেট বোর্ডে ১ হাজার ১২৭, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন।

অসদুপায়ের অভিযোগে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে যশোর বোর্ডে দুইজন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে মোট পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তবে কোনো পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় ৮০ হাজার ৬৫৩ পরীক্ষার্থী অংশ নেন।

এ বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় ৮০ হাজার ৬০৩ পরীক্ষার্থী অংশ নেন।

এ বোর্ডে ৩ হাজার ৭৩ জন অনুপস্থিত ছিলেন এবং একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরেও আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনের পরীক্ষার সার্বিক পরিবেশ সন্তোষজনক ছিল।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)