Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ইসলামী আন্দোলন বাংলাদেশ

দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে....ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক বরিশাল

প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি,২০২৬, ০১:৩৪ এ এম
দেশে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে....ফয়জুল করীম

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আবারও তীব্র সমালোচনা ছুড়লেন মুফতি সৈয়দ ফয়জুল করীম।

তার দাবি, সর্বশেষ নির্বাচন ছিল ‘সাজানো’ এবং ‘ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন’।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালে আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বরিশাল মহানগর শাখার সভাপতি মো. লোকমান হাকিম।

মুফতি ফয়জুল করীম বলেন, “আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে।

পরিকল্পিতভাবে সারা দেশে হাতপাখার প্রার্থীদের ভোটে হারানো হয়েছে।” তিনি অভিযোগ করেন, বিভিন্ন অনিয়মের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। নরসিংদীতে কিশোরী হত্যাকাণ্ডসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের ঘটনা উল্লেখ করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক-এ একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে বসানো হয়েছে, যার ব্যাংকিং খাতে অভিজ্ঞতা নেই বলে তিনি দাবি করেন।

এতে দেশের ব্যাংকিং খাত ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।

সরকারকে সতর্ক করে ফয়জুল করীম বলেন, “ব্যাংকের টাকা এ দেশের জনগণের, বিএনপির না।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)