Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাহাড়ে হামলা-পাল্টা হামলা-হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: স্বাধীনতা সুরক্ষা মঞ্চ

নিজস্ব প্রতিবেদক খাগড়াছড়ি

প্রকাশ : সোমবার, ২৯ সেপ্টেম্বর,২০২৫, ১১:৪৮ পিএম
পাহাড়ে হামলা-পাল্টা হামলা-হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়: স্বাধীনতা সুরক্ষা মঞ্চ

খাগড়াছড়িতে অনাকাঙ্খিত সহিংসতায় তিনজনের মৃত্যু, বেশ কয়েকজনের আহত হওয়া এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ।

এসব ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

সোমবার ২৯ সেপ্টেম্বর  সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ শামস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় স্বাধীনতা সুরক্ষা মঞ্চ।

বিবৃতিতে বলা হয়, পাহাড়ে তিনজন নিহতের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। যেভাবেই হোক, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে কোন ধরনের হত্যাকাণ্ড গ্রহণযোগ্য নয়। কিভাবে ৩ জন মানুষ নিহত হলেন এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। স্বাধীনতা সুরক্ষা মঞ্চ জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন পাহাড়ের এ ঘটনায় ভারত বা ফ্যাসিস্ট গোষ্ঠী ব্রাশফায়ার করেছে, এ অস্ত্র বাইরে থেকে এসেছে।

এমন তথ্য যদি সত্য হয়, তাহলে বিষয়টি উদ্বেগজনক। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং পাহাড়কে স্থিতিশীল করতে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আমাদের সবার। পাহাড়ও এর ব্যতিক্রম নয়।

পাহাড়ে সহিংসতা, ভীতি ও উসকানি কখনোই সমাধান নয়। এগুলো কেবল পারস্পরিক অবিশ্বাস ও অস্থিতিশীলতা সৃষ্টি করে এবং রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। সেজন্য বিচ্ছিন্নতাবাদী শক্তির সাথে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। তবে কোনভাবেই যেন সাধারণ মানুষের প্রাণহানি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাধীনতা সুরক্ষা মঞ্চ বলছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি সেনাবাহিনী সদস্যের ওপর আক্রমণ করা হয়েছে। এটিও কোনভাবে গ্রহণযোগ্য নয়। সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করে আসছে। সেনা সদস্যদের ওপর আক্রমণ হলে পুরো পাহাড় অনিরাপদ হয়ে উঠবে। কে বা কারা তাদের উপর হামলা করেছে সে বিষয়েও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)