Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির

সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : সোমবার, ১৬ মার্চ,২০২৬, ০৫:২৫ পিএম
সভাপতি মফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের স্থগিত থাকা ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) রাত ২টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে আওয়ামীপন্থি, ৭টিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও একটি পদে জামায়াতপন্থি প্রার্থী জয়লাভ করেছেন।

নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে প্রার্থী দিলেও আওয়ামী লীগ কোনো প্যানেলে প্রার্থী ঘোষণা করেনি।

ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগপন্থি আইনজীবী হিসেবে সভাপতি পদে মফিজুর রহমান বাবুল, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ কবির ফারুক, সাধারণ সম্পাদক পদে এ কে মো. আব্দুল হাই, তথ্য-প্রযুক্তিবিষয়ক-সম্পাদক পদে আবু ছালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক পদে রাকিব হোসেন, মহিলা বিষয়ক-সম্পাদক পদে আফরোজা বেগম ও সদস্য পদে রেজাউল করিম জয়লাভ করেছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)