ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ব্রাহ্মণবাড়িয়া শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : শুক্রবার, ২৬ জুন,২০২৬, ১২:২১ পিএম
ব্রাহ্মণবাড়িয়া শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত ‘জাদুঘর’ স্থাপনের উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ‘সুরসম্রাট’ ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মরণে একটি ‘সঙ্গীত জাদুঘর’ স্থাপিত হতে যাচ্ছে।

গত সোমবার (২২ জুন) সংস্কৃতি মন্ত্রণালয়ের ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্বে নিয়োজিত আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতানার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের টিম জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ওস্তাদজীর জন্মভূমি পরিদর্শনে আসেন।

এসময় তাঁর সঙ্গে অধিদপ্তরের গবেষণ সহকারী ওমর ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিমের সদস্যরা শিবপুর থেকে উপজেলা সদরে এসে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সঙ্গে এ নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকালের সাংবাদিক মাহাবুব আলাম লিটন, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠক গৌরাঙ্গ দেবনাথ অপু, শিবপুর ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহীন রেজা টিটুসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলের সংশ্লিষ্টরা জানান, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নির্দেশে ওস্তাদজীর জন্মভূমি শিবপুরে তাঁরই নামানুসারে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ নামে সঙ্গীতের ওই বহুল প্রত্যাশিত ‘মিউজিয়াম’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মতবিনিময় শেষে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আগত প্রতিনিধি দলের প্রধান ডক্টর নাহিদ সুলতানা সমকালকে জানান, নবীনগর থেকে ফিরে গিয়েই তিনি এ বিষয়ে দ্রুত মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবেন।

বিষয়টি পরবর্তীতে গেজেট আকারে প্রকাশিত হবে। এরপরই প্রতিমন্ত্রী মহোদয় শিবপুরে ওস্তাদজীর জন্মভূমি পরিদর্শনে আসবেন।

তিনি আরও জানান, এরপরই শিবপুরে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর’ স্থাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।’Music & Audio উল্লেখ, বিশ্বনিন্দিত সংগীত সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ গ্রামের মানুষের জন্য শিবপুরে তার বাড়িতে একটি পুকুর কাটান এবং সেই সাথে একটি পাকা মসজিদও তৈরী করে দেন।

ওস্তাদ আলাউদ্দিন খাঁ ভারতের মাইহার রাজ্যে আজীবন বসবাস করেন। সেখানেই তৈরি করেন নিজের বাড়ী ‘মদিনা ভবন’।

এই মদিনা ভবনে ১৯৭২ সালের ০৬ সেপ্টেম্বর সংগীত ভবনের কিংবদন্তি পুরুষ সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ইন্তেকাল করেন।

অথচ এই বিশ্ব বিখ্যাত সুরসম্রাটের জন্মভূমি নবীনগর উপজেলার শিবপুর গ্রাম এখনও রয়ে গেছে অবহেলিত।

ওস্তাদ আলাউদ্দিন খান নামে কালচারাল কমপ্লেক্স’ নির্মাণসহ স্মৃতি রক্ষার্থে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছিল।

কিন্তু তা আদৌ বাস্তবায়ন হয়নি। সাবেক ইউএনও একরামুল সিদ্দিক সরাসরি শিবপুরে গিয়ে তার বাবা মা’র কবরগুলো সংস্কার করেন।

তাঁর উদ্যোগে কবরগুলোকে মর্যাদাপূর্ণ অবস্থায় পুনঃস্থাপন করা এবং নির্মাণ করা হয়।

সুরসম্রাটের কারুকার্য সম্বলিত একটি ভাস্কর্য। বর্তমানে শিবপুরে ওস্তাদ আলাউদ্দিন খাঁর বাবা-মায়ের কবর, বড় ভাই ফকির আফতাব উদ্দিন খাঁর সমাধি এবং সুরসম্রাটের উদ্যোগে স্থাপিত মসজিদ ছাড়া তেমন কিছু নেই।

এলাকাবাসীর উদ্যোগে স্থাপিত ‘সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়’ রয়েছে।

তবে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীত জাদুঘর’ এখনও নির্মাণ হয়নি। কেন্দ্রীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে.এম. মামুনুর রশিদ বলেন, ৫৩ বছরেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

আমরা চাই মহাবিদ্যালয় জাতীয় করণ হোক এবং তার নামে একটি মিউজিয়াম নির্মাণ করা হউক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)