Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচনী হালচাল যশোর

চাঁদাবাজদেরকে আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব...জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি,২০২৬, ১১:১৩ এ এম
চাঁদাবাজদেরকে আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব...জামায়াত আমির

ক্ষমতায় গেলে সমাজের প্রান্তিক ও অপ্রচলিত পেশার মানুষদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে এমনটি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “চাঁদাবাজদেরকে আমরা সম্মানজনক অবস্থানে নিয়ে আসব।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এই পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যশোরে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় জনসভার কার্যক্রম শুরু হয়।

এতে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি যশোরের ছয়টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। তারা নিজ নিজ এলাকার উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি রূপরেখা তুলে ধরেন উপস্থিত নেতাকর্মীদের সামনে।

সকাল ৯টার কিছু পর সমাবেশস্থলে পৌঁছান ডা. শফিকুর রহমান। সকাল থেকেই ঈদগাহ ময়দানে দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

মাঠ ছাড়িয়ে আশপাশের সড়ক ও এলাকাতেও সমর্থকদের ভিড় ছড়িয়ে পড়ে, যা সমাবেশকে বড় আকার দেয়।

যশোরের জনসভা শেষে জামায়াতে ইসলামির আমিরের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটে আরও তিনটি নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)