ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা....প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক যশোর

প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল,২০২৬, ০১:২৭ পিএম
নারীদের জন্য ‘এলপিজি কার্ড’ চালুর ঘোষণা....প্রধানমন্ত্রীর

রান্নার কষ্ট কমাতে নারীদের জন্য এলপিজি কার্ড চালুর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারীদের শিক্ষা ও সামাজিক সুরক্ষায় একাধিক পরিকল্পনার কথাও তুলে ধরেছেন তিনি।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে যশোরের শার্শায় জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনর্খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেওয়া হবে। এছাড়াও ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে।

আগামী ৫ বছরের মধ্যে নারীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখার রাজনীতি।’ তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে, এখন দেশ গঠনের পালা।

আগামী দুই-চার মাসের মধ্যে বন্ধ হওয়া অনেক কল-কারখানা চালু করা হবে।’ অনুষ্ঠানে খাল পুনর্খনন কাজে স্থানীয় জনগণকে স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

পাশাপাশি জনগণের উন্নয়নমূলক কার্যক্রম যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকারও অনুরোধ করেন।

সরকার জনগণের কাছ থেকে লুণ্ঠিত অর্থ ফিরিয়ে দেবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জনগণের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতোই জনগণ তার জবাব দেবে।

এ সময় তিনি আরও আশ্বস্ত করেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার যথাযথভাবে বাস্তবায়ন করবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)