Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আজ ভাওয়াল জমিদার খান বাহাদুর আব্দু মিয়ার ৭৯তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক গাজীপুর

প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে,২০২৬, ১২:২৬ এ এম
আজ ভাওয়াল জমিদার খান বাহাদুর আব্দু মিয়ার ৭৯তম মৃত্যুবার্ষিকী

গাজীপুর কালীগঞ্জে উপজেলার ফুলদী নিবাসী ভাওয়াল পরগনার একমাত্র মুসলিম জমিদার, মুন্সী মুহাম্মদ সফদর খাঁর সুযোগ্য পুত্র, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক এবং ভাওয়াল ফুলদী এস্টেটের প্রতিষ্ঠাতা জমিদার খান বাহাদুর মেজবাহউদ্দিন আহমেদ খান (আব্দু মিয়া)-এর ৭৯তম মৃত্যুবার্ষিকী।

আজ ১৯ মে, মঙ্গলবার (৫ জ্যৈষ্ঠ)। এ উপলক্ষে রাজা মিয়া সমাজকল্যাণ ট্রাস্ট মরহুমের প্রতিষ্ঠিত ফুলদী জাবালী নূর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিব দোয়া ও মিলাদ মাহফিল এবং কবর জিয়ারতের আয়োজন করেছে।

অনুষ্ঠানে মরহুমের আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও এলাকাবাসীসহ সকলকে উপস্থিত থেকে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, খান বাহাদুর মেজবাহউদ্দিন আহমেদ খান (আব্দু মিয়া) ফুলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বড়গাঁও হাটখোলা এবং ভূইয়াবো ওয়াকফ এস্টেট প্রতিষ্ঠাসহ তাঁর মালিকানাধীন ৬৯টি মৌজায় বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।

তিনি প্রজাদের কল্যাণে বিভিন্ন এলাকায় পুকুর, মক্তব, মন্দির, মসজিদসহ নানা ধর্মীয় ও সামাজিক স্থাপনা নির্মাণ করেন। এছাড়াও তিনি তৎকালীন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় মুসলিম লীগের অন্যতম সদস্য এবং জয়দেবপুর মহকুমা মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

সমাজ ও জনকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে।

পাশাপাশি তিনি ‘অনারারি ক্যাপ্টেন’ উপাধি ও ‘অর্ডার অব ব্রিটিশ ইন্ডিয়া’ সম্মাননাসহ বিভিন্ন পদক লাভ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)