Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
নির্বাচনে হালচাল গোপালগঞ্জ-৩

সারাদেশ পাঞ্জাবীর বোতাম খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন বিএনপি প্রার্থী

আ জা ডেক্স

প্রকাশ : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি,২০২৬, ১০:২৩ পিএম
সারাদেশ পাঞ্জাবীর বোতাম খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখালেন বিএনপি প্রার্থী

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী তার নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জনসম্মুখে তুলে ধরে জামা খুলে বুলেটপ্রুফ জ্যাকেট দেখিয়েছেন।

এসময় তিনি বলেন, “আমাদের জীবনের হুমকি আছে- এটা সত্যি। দেখেন, আমি বুলেটপ্রুফ জ্যাকেট পরে আছি। জানি না কখন কী হয়? তারপরও জনগণের পাশে থাকার ঝুঁকি আমি নিয়েছি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার কাজী ফিলিং স্টেশনের পাশে নির্মিত অস্থায়ী ক্যাম্পে সাদুল্লাপুর ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট দেখান।

ভিডিওতে দেখা যায়, উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এস এম জিলানী বলেন, “সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।

এরপর তিনি পাঞ্জাবির বোতাম খুলে ভেতরে পরা বুলেটপ্রুফ জ্যাকেটটি দেখান। তিনি আরও বলেন, “আমি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। ২০১৮ সালের নির্বাচনের সময় আমাকে কারাগারে রাখা হয়েছিল। আমার স্ত্রী আমার সাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু সেটা বাতিল করা হয়।

আমি যদি নির্বাচনে থাকতাম, কত ভোট পেতাম? আমি কি নির্বাচনে জিতে যেতাম না? কিন্তু আমাকে আটকে রাখা হয়েছিল।

কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার বলেন, “নেতা এস এম জিলানী এই বার্তাই দিতে চেয়েছেন যে ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন ও নির্যাতনের মধ্যেও তিনি জনগণের পাশে ছিলেন।

আজও তিনি জনগণকে ভালোবাসেন এবং সব সময় নেতাকর্মীদের পাশে থাকেন। নিজের জীবনের ঝুঁকি নিয়েও মাঠে থাকা নেতাকর্মীদের অনুপ্রাণিত করছে।”

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)