Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
বাংলাদেশ জামায়াতে ইসলামের

শেরপুর-৩: অনিয়মের অভিযোগে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক শেরপুর

প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৪:৩৯ পিএম
শেরপুর-৩: অনিয়মের অভিযোগে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

ভোটকেন্দ্রে অনিয়ম, জাল ভোট ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে শেরপুর-৩ আসনের নির্বাচনে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিকেল ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানান।

তার অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং প্রকাশ্যে সিল মারা ও জাল ভোটের ঘটনা ঘটেছে।

তিনি দাবি করেন, এসব বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় বাধ্য হয়ে ভোট বর্জনের সিদ্ধান্ত নিতে হয়েছে।

এর আগে একই দিন দুপুরে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তোলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

উল্লেখ্য, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে।

এ আসনে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

প্রার্থীর মৃত্যুর কারণে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটগ্রহণ হয়নি। সেই স্থগিত নির্বাচনই আজ অনুষ্ঠিত হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)