Amaderjagaran|| Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

ব্রাজিল-নরওয়ে ম্যাচে তাপপ্রবাহের শঙ্কা, ৪৬ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন,শিক্ষকদের কড়া বার্তা...মন্ত্রী এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান। আমরাও শেষ দেখে নেবো রাশিয়া-কানাডা থেকে ৭৫ হাজার টন সার কিনছে সরকার সরকারিভাবে জর্ডানে ১৩১ নারী গার্মেন্টস কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় কেপ ভার্দের...প্রেসিডেন্ট নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কৃষিজমি ধ্বংসের উল্লাস! ভেকু মালিক জুলফিকারের দাপট গোমস্তাপুর উপজেলার রাধানগরে

মুনিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশ : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর,২০২৫, ০৪:৫৭ পিএম
কৃষিজমি ধ্বংসের উল্লাস! ভেকু মালিক জুলফিকারের দাপট গোমস্তাপুর উপজেলার রাধানগরে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কৃষি জমি রক্ষা আইনকে তোয়াক্কা না করেই ধানের জমি কেটে অবাধে মাটি খনন করা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভেকু মেশিন মালিক জুলফিকার প্রকাশ্যেই এই অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করা হলেও কোনো ধরনের সরকারি অনুমতির কাগজপত্র দেখাতে পারছে না সংশ্লিষ্টরা। এ বিষয়ে জুলফিকারকে অনুমতির কথা জিজ্ঞাসা করা হলে সে উদ্ধতভাবে জানায়— “মাটি খননের কোনো অনুমতি লাগে না। জুলফিকার যা করবে, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে তাই হবে।” এ ধরনের বক্তব্যে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় জুলফিকার দীর্ঘদিন ধরেই কৃষিজমি নষ্ট করে পরিবেশ ও খাদ্য উৎপাদনের ওপর মারাত্মক হুমকি তৈরি করছে। স্থানীয় সচেতন মহল বলছে, কৃষি জমিতে অনুমতি ছাড়া মাটি খনন সম্পূর্ণ বেআইনি। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে এলাকায় চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হবে। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও রাধানগর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা অবিলম্বে অবৈধ মাটি খনন বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)