Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জয়পুরহাট পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক জয়পুরহাট

প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ১১:৪৩ পিএম
জয়পুরহাট পাঁচবিবিতে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে পানিতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

২২ এপ্রিল বুধবার বিকেল ৫ টায় উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামের লোহার পুকুরে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো ঐ গ্রামের মোঃ এনামুল হকের ছেলে আলী হোসেন (১০) ও রহমত আলী (৯)। তারা দুজনেই মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম ও ৪র্থ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম আমু ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারা স্কুল ছুটির বাড়ীতে এসে পার্শ্ববর্তী পুকুরে (লোহার) ৪ বন্ধু মিলে গোসল করতে নামে।

এসময় আল ইমরান নামের একজন তাদের পুকুরে দেখতে না পেয়ে বাড়ীতে খবর দেয়।

এরপর লোকজন এসে পুকুরে নেমে পানির নিচ থেকে তাদের তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

আপন দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)