Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
ভারত পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন ২৬ উপলক্ষে

চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

খাদেমুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০১:১৬ পিএম
চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দন  আগামী তিন দিন আমদানি-রপ্তানির ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ

ভারত পশ্চিমবঙ্গে রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা তিনদিন সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার (২১-২৩ এপ্রিল) পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এই সময়ে বন্দর দিয়ে পণ্য পরিবহন বন্ধ থাকার পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত রাখা হয়েছে।

সোমবার রাতে বন্দর কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ এবং স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস যৌথভাবে এই তথ্য জানিয়েছেন।

তারা জানান, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচনের কারণে ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত দিয়ে ব্যবসায়িক কার্যক্রম এবং যাত্রী পারাপার বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে। ফলে দুই দেশের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে জরুরি প্রয়োজনে এবং পূর্বঘোষিত সিডিউল অনুযায়ী এই তিনদিন কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

সাপ্তাহিক ক্যালেন্ডার অনুযায়ী, টানা তিনদিন নির্বাচনের জন্য বন্ধ থাকার পর শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় সেদিনও বন্দরে কোনো ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)