Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পঞ্চগড় তেতুলিয়ায় শ্রমিক ইউনিয়নে আয়োজনে এক যৌথ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম, পঞ্চগড়

প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল,২০২৬, ০৪:৫০ পিএম
পঞ্চগড় তেতুলিয়ায় শ্রমিক ইউনিয়নে  আয়োজনে এক যৌথ  প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

আসন্ন মহান মে দিবসকে সামনে রেখে দিবসটি পালনে উপলক্ষে তেতুলিয়া উপজেলা শ্রমিক ইউনিয়নে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় তেঁতুলিয়ায় ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের রেজি.২০০০ এবং বাংলাবান্ধা স্থলবন্দর তিরনই হাট পাথর বালি ইট বাস কাঠ ট্রাক ও ট্যাক্টর লোড আনলোড শ্রমিক ইউনিয়নে রেজি নং ২০৬৯ -২০০১ এর অন্তর্ভুক্ত।

বাংলাবান্ধা উপ-পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে আয়োজিত এ সভায় মে দিবসের কর্মসূচি সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপজেলা শ্রমিক ইউনিয়নে সভাপতি মোঃ তসলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়নে সহ সভাপতি মোঃ বকুল হোসেন,যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল অর্থ সম্পাদক নুর আলী সড়ক সম্পাদক মোঃ হাসিবুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। এ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে শ্রমিক ইউনিয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় সিদ্ধান্ত হয়, মে দিবসের দিন সকালে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি আলোচনা সভায় মিলিত হবে।

এছাড়াও বিকেলে শ্রমিক ইউনিয়নে নির্ধারিত কর্মসূচিতে শ্রমিক ইউনিয়নে সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ মে দিবসের কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)