ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ আজকের পত্রিকা ই-পেপার আর্কাইভ কনভার্টার ফটোগ্যালারি
Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়নগঞ্জে নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবীতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত ● মাদকসেবীদের অবাধ বিচরণ,চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা ● যুক্তরাষ্ট্রে হামলা হলে ইরানকে নজিরবিহীন মূল্য দিতে হবে....ডোনাল ট্রাম্প ● আযানকে শিল্প করার প্রস্তাব,স্পিকার বললেন‘প্রশ্ন বুঝিনি,মন্ত্রী বুঝলে উত্তর দেন ● ভ্যাট রিটার্ন দাখিলের মাসিক বিধান বহালের বিল পাস...অর্থমন্ত্রী ● ফিজিতে বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আলোচনা ● গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন ● আগামী তিন বছরে দেশে আসছে ১ হাজার বৈদ্যুতিক বাস ● ভোলা লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর ● বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর,অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সীমান্তে ভারতীয় ২ টি গরু আটক করেছে বিজিবি

খাদেমুল ইসলাম,পঞ্চগড়

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ১১:১৮ এ এম
সীমান্তে  ভারতীয় ২ টি গরু আটক করেছে বিজিবি

পঞ্চগড় সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬-বিজিবি)র চোরাচালান বিরোধী অভিযান করে এক লক্ষ আশি হাজার টাকা মূল্যমান ২টি অবৈধ ভারতীয় গরু আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) রাতে ঠাকুরগাঁও সেক্টরের অধিনস্থ নীলফামারী ব্যাটেলিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

জানা গেছে, জেলার বোদা থানাধীন অমরখানা এলাকার সংঘবদ্ধ একটি চোরাচালান চক্র অবৈধ ভারতীয় গরু পাচার করছে সোর্স মারফত এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১ টা ৩০ মিনিটে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গরু গুলো আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে বড়শশী বিওপির নিয়মিত ও বিশেষ টহল দল নায়েব সুবেদার জীবন কুমার বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৭৮/১৫ এস হতে হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরখানা নামক স্থানে ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন অবস্থায় ২টি ষাড় গরু আটক করে।

বিজিবি জানায়,আটক হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো সিরাজুল ইসলাম অভিযানের বিষয় নিশ্চিত করে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা (এস আই পি) ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২টি চোরাচালানকৃত ভারতীয় গরু আটক করা হয়েছে।

পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)