Amaderjagaran || Daily Newspaper In Bangladesh

শিরোনাম:

● নারায়ণগঞ্জ নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে ঢাকা বাইপাস সড়ক ● কলকাতার বাংলাদেশ মিশনের সামনে ফের বিক্ষোভ,ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা ● ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো ● পাবনা সেনাবাহিনীর পাহারায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ● পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ভারতের স্বর্ণজয় ● উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসায় সফল হওয়া চ্যালেঞ্জের...গভর্নর ● মুক্তিযোদ্ধাদের দাফন-সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ ● বিশ্ব প্রাণী দিবস আগামীকাল ● পুলিশের গুলি খাবো,তবু হেলমেট পরবো না’....মেজর আখতারুজ্জামান ● ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)
পঞ্চগড়ের -২ আসনের প্রতিমন্ত্রী কে নিয়ে

গাঞ্জাখোর নাকি এমপি কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করায় যুবকে আটক

খাদেমুল ইসলাম,পঞ্চগড়

প্রকাশ : রবিবার, ২৬ এপ্রিল,২০২৬, ১২:৫২ পিএম
গাঞ্জাখোর নাকি এমপি কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া পোস্ট করায় যুবকে আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কে নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করার অভিযোগে মোঃ নিশাদ ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত নিশাদ নামের ওই যুবক দেবীগঞ্জ সদর ইউনিয়নের হাজীপাড়া এলাকার আশরাফ আলীর ছেলে।

এ ঘটনায় সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুস সালাম বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

জানা গেছে, নিশাদ ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক আইডি https://www.facebook.com/profile.php?id=61570876525677 থেকে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ-কে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

এই আইডিতে তিনি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জাতীয় সংসদে বক্তব্য রাখার একটি ফটোকার্ড ফেসবুকে পোস্ট করে লিখেন - "গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়, এই গাঞ্জাখোর নাকি আবার আমাদের এলাকার এমপি"!

এ ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ১১ টায় ঐ যুবককে গ্রেফতার করে।

তবে, সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হওয়ার পর নিশাদ তাঁর ফেসবুক আইডি থেকে পোস্টটি সরিয়ে নেয়।

এ ঘটনায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তবারক হোসেন হ্যাপি বলেন, বিএনপি বাক স্বাধীনতায় বিশ্বাস করে কিন্তু বাক স্বাধীনতার নামে একজন শিক্ষার্থী যখন অভিভাবকদের নিয়ে স্ল্যাং কথাবার্তা বলে বেড়ায় তখনই সামাজিক বিপত্তি ঘটে।

কার্যত পঞ্চগড়ের অভিভাবক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কে নিয়ে ওই যুবকের আপত্তিকর পোস্ট সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

পৌর যুবদলের সভাপতি শাহিনুর রহমান গুড্ডু বলেন, সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আসামীর উপযুক্ত শাস্তি দাবি করছি।"

উক্ত কিশোরের ব্যক্তিগত আইডি ছাড়াও আরও ছয়টি ফেসবুক আইডি আছে বলেও জানা যায়।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ আদালতে প্রেরন করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)